ঢাকাMonday , 5 January 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত

Link Copied!

২২১

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ও গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি প্রসাদপুর ইউনিয়নের গাড়িক্ষেত্র ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ দোয়া ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব এম. এ. মতীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দার মাটি ও মানুষের নেতা, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎসহ উপজেলা বিএনপি এবং প্রসাদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
শোকসভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও শোকসভায় সভাপতিত্ব করেন প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আঃ মতিন মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।