ঢাকাTuesday , 28 April 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Link Copied!

১৪৩

এম নজরুল ইসলাম।

বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিশেষ সভায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামকে সভাপতি এবং মো. মোস্তাকুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, শেখ বশির আহমেদ মামুন, আমের খান, ইমরুল হাসান, সাজেদ এ এ আদেল, মো. মাহবুবুর রহমান শাহিন, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, শফিকুল আজম ভূঁইয়া সোয়েব, হাজী মো.আলমগীর, ইউসুফ বিন জলিল, ইয়াকুব আলী, শাহিন হাসান, খাইরুল কবির খান।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন, সারওয়ার হোসেন, মো. আহমদ আলী, আরিফুল হক প্রিন্স, এ কে এম নুরুজ্জামান, মেজবা উদ্দিন মেজু।

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, দেশব্যাপী ক্রীড়া ক্লাবগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এই এসোসিয়েশনের মূল লক্ষ্য। ১০১ সদস্যের এই শক্তিশালী কমিটি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।