মাটি মামুন, রংপুর :
রংপুর নগরী ধাপ শ্যামলী এলাকায় গত কাল দিবাগত রাত ২ টার দিকে চুরি প্রস্তুত কালে ২ জন কে আটক করেন ধাপ কমিউনিটির স্বেচ্ছাসেবী সদস্যরা। গতকাল রাতে সংঘবদ্ধ চোর সদস্যদের গতিবিধি নজরে আসে এক পর্যায়ে সন্দেহভাজনদের একজন অস্ত্র দিয়ে ২ জন স্বেচ্ছাসেবীর ওপর হামলা চালায় এসময় এলাকাবাসী ও স্বেচ্ছাসেবীদের যৌথ প্রচেষ্টায় একজনকে আটক করেন।পরবর্তীতে আরও একজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃত চোর সদস্য রা
হলেন ১- মিস্ত্রী পাড়া এলাকার তেলিপাড়া নামক গ্রামের রহেদ মিয়ার পুত্র চটকু মিয়া ( ৩০)। ২- গংগাচড়া থানা ধিন গজঘন্টা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার নাসির উদ্দিনের পুত্র মাহমুদ হাসান (৪৩ )। এবিষয়ে রংপুর মেট্রো কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম নাজমূল কাদের বলেন তাদেরকে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


