ঢাকাMonday , 13 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

৫০

কামাল খান

সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের নির্দেশনায় মহানগরবাসীর জন্য মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কর্মসূচি শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ, ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, নগরীর মোগলাবাজার থানার ২৭ নং ওয়ার্ডের আলমপুর এলাকায় এবং দক্ষিণ সুরমা থানার ২৫ নং ওয়ার্ডের মার্কাস পয়েন্টে পৃথকভাবে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক প্রভাব তুলে ধরে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। বক্তারা আরও উল্লেখ করেন যে, আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্বশীল অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধই মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।