সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি গোয়াইনঘাট থানার ওমর ফারুক
কামাল খান জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান ওসি মো. ওমর ফারুকের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, জুলাই মাসে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও নিষ্পত্তি, নিয়মিত অভিযানে আসামি গ্রেফতার, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমে সফলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।এই অর্জনে...
২১
কামাল খান
জুলাই ২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় গ্রেফতার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান ওসি মো. ওমর ফারুকের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, জুলাই মাসে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও নিষ্পত্তি, নিয়মিত অভিযানে আসামি গ্রেফতার, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমে সফলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।এই অর্জনে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি মো. ওমর ফারুককে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গোয়াইনঘাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ভূমিকা রাখবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।