ঢাকাFriday , 5 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ ০২ শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন ও জামাল র‌্যাব-৮ এর জালে আটক 

Link Copied!

১৩৬

এম জাফরান হারুন:: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদক সহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। সুনামের সহিত চলছে তাদের বিভিন্ন অভিযান। অপরাধ অপরাধী সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে তারা জিরোটলারেন্জে রয়েছে সবসময়।

তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প, বরিশাল এর একটি আভিযানিক দল শুক্রবার (৫ জুন-২৬) সকালে দুমকী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ০২ জন মাদক ব্যবসায়ী’কে মাদক সহ গ্রেফতার করেন।

র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা হতে যাত্রীবাহী বাসে করে অসাধু মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নেয় এবং তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশী কার্যক্রম পরিচালনা কালে জনৈক মোঃ সুমন হাওলাদারের হেফাজতে থাকা লাগেজের মধ্যে রক্ষিত টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ০৮ (আট) কেজি ৪০০ (চারশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা বহনকারীকে আটক করা হয়। আটক ব্যক্তির দেওয়া তথ্য মতে পরবর্তীতে তার অপর সহযোগী জামাল মৃধা’কে গ্রেফতার করে পটুয়াখালী দুমকি থানায় মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।