অমিত হাসানকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।
মস্ত মিয়া বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেওয়া এক নারীকে জীবন বাজি রেখে উদ্ধারকারী সাহসী পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করা হয়েছে। তাঁর এই বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার নিজ কার্যালয়ে তাঁকে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ ও অর্থ পুরস্কার প্রদান করেন। গত ২৫ আগস্ট ২০২৬ খ্রি. তিতাস নদীতে এক নারী আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিলে জীবন বাজি রেখে তাৎক্ষণিকভাবে নদীতে নেমে পড়েন কনস্টেবল অমিত হাসান। তাঁর সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের ফলে নারীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এই সাহসিকতা ও মানবিক কাজের জন্য জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কনস্টেবল অমিত হাসানকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়।...
১৫
মস্ত মিয়া বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেওয়া এক নারীকে জীবন বাজি রেখে উদ্ধারকারী সাহসী পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করা হয়েছে। তাঁর এই বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার নিজ কার্যালয়ে তাঁকে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ ও অর্থ পুরস্কার প্রদান করেন।
গত ২৫ আগস্ট ২০২৬ খ্রি. তিতাস নদীতে এক নারী আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিলে জীবন বাজি রেখে তাৎক্ষণিকভাবে নদীতে নেমে পড়েন কনস্টেবল অমিত হাসান। তাঁর সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের ফলে নারীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
এই সাহসিকতা ও মানবিক কাজের জন্য জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কনস্টেবল অমিত হাসানকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়। এ সময় পুলিশ সুপার তাঁর এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।