ঢাকাWednesday , 23 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নেতা খায়রুল গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ

Link Copied!

৬৩

নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, খায়রুল কবির রুমেনের বিরুদ্ধে নাশকতার চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা প্রদান এবং রাষ্ট্রবিরোধী কাজে সহায়তার অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার আইনজীবী খায়রুল কবির রুমেনকে আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।