ঢাকাMonday , 24 August 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়া থানার পুলিশের অভিযানে ০৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারি গ্রেফতার

Link Copied!

১২

মস্ত মিয়া বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য ০৬(ছয়) কেজি গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে এসআই (নিরস্ত্র) পুষন সাহা ও এএসআই(নিরস্ত্র) আবুল হোসেনসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করা কালীন সময় সোমবার ২৪ আগস্ট ০৮/২০২৬ তারিখ ১০:৩০ ঘটিকার সময় আখাউড়া ধানাধীন ০৪নং আখাউড়া উত্তর ইউপিস্থ রামধননগর সাকিনে সফিউল আলমের দোকানের সামনে সিঙ্গারবিল টু আখাউড়াগামী পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ০৬(ছয়) কেজি গাঁজাসহ স্মৃতি বেগম (২৮), পিতা-মৃত শাহিন মিয়া, মাতা-মরিয়ম বেগম প্রকাশ হনুফা, স্বামী-আল আমিন, স্থায়ী; সাং-তালশহর (পশ্চিমপাড়া), থানা-আশুগঞ্জ, জেলা-বাহ্মণবাড়িয়া, বর্তমান; সাং-পশ্চিম কুট্টাপাড়া, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।