ঢাকাSaturday , 28 February 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইচ্ছে প্রকাশ করেন সাংবাদিক মিজানুর রহমান মৃধা

Link Copied!

১৩৮

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলার ৩নং সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করার মত প্রকাশ করেছেন সৈয়দকাঠি ইউনিয়নের কৃতি সন্তান উপজেলা কৃষকদলের আহ্বায়ক, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও ঢাকা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ মিজানুর রহমান মৃধা (এম.এ)।

যিনি ইতিপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেণীর সকল পেশার মানুষের সাথে মিলে মিশে কাজ করেছেন।
গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এক মানবিক তরুণ সমাজসেবক তিনি। শিক্ষানুরাগী, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে ইতোমধ্যে ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছেন।

একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করছেন। বানারীপাড়া উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন।

সাধারণ জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন, তিনি একজন ভালো মনের মানুষ। তরুণ প্রজন্ম চায় এই ইউনিয়নে একজন শিক্ষিত, সৎ ও উদ্যমী নেতৃত্ব আসুক। আমরা বিশ্বাস করি, মিজানুর রহমান মৃধা সেই প্রত্যাশার প্রতীক হতে পারেন। পারিবারিকভাবেও তিনি সুনামের ধারক, তার বাবা একজন সম্মানিত ব্যক্তি ছিলেন।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি এই ইউনিয়ন কে একটি উন্নত, সচেতন ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনাই হবে তার অঙ্গীকার।

তাই আসুন, দল-মত নির্বিশেষে একজন যোগ্য, সৎ ও পরিশ্রমী প্রার্থীকে সমর্থন করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।