মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।কক্সবাজার এখন পর্যটকের পদচারণায়,লোকের মুখে পর্যটন রাজধানী কক্সবাজার। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর পরই বাড়তে থাকে পর্যটকের ভীড়। পর্যটন সংশ্লিষ্টরা ধারণা করেছেন আগামী সপ্তাহে কয়েক লক্ষ পর্যটক বাড়তে পারে।
এ বিষয়ে পর্যটকদের নিরাপত্তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সার্বিক দিক বিবেচনা করে ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বদলী স্থগিত করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কক্সবাজারে থাকছেন।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর ট্যুরিষ্ট পুলিশের হেডকোয়ার্টার থেকে একটি অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আদেশে বলা হয়েছে কক্সবাজার রিজিয়নের বদলী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
চলতি বছরের গেল মাসের ১৭ অক্টোবর নিজই পুলিশ হেডকোয়ার্টারে বদলীর জন্য আবেদন করেছিলেন। তার আবেদন বিবচনা করে গত ২০ শে ডিসেম্বর বদলীর আদেশ হয়ে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছিল।জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ওই সময় বলা হয়েছিল।
কিন্তু প্রশাসনিক কারনে তাকে বর্তমান কর্মস্থল কক্সবাজার
ট্যুরিস্ট পুলিশ থেকে
সরিয়ে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে
শিগগিরই তার স্হলাভিষিক্ত হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
কিন্তু বদলীর আদেশ হলেও কার্যক্রম থেমে নেই। প্রতিটি জোন পয়েন্টে কয়েক শিপটে ভাগ করে পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন পর্যটক ব্যবসায়ীরা। তারা আরও জানান, যে কোন সময় আপেল মাহমুদকে পাওয়া যায়। এ পর্যটক রাজধানীতে কক্সবাজারে আপেল মাহমুদকে খুব বেশি প্রয়োজন।
খোঁজ নিয়ে জানা গেছে ২০২৫ সালের জানুয়ারিতে ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে অতিরিক্ত ডিআইজি পদে যোগদান করেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি যোগদানের পর থেকেই কক্সবাজার পর্যটন এলাকর নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করে আসিতেছিল।
পর্যটন ব্যবসায়ীরা আরও জানান, সৈকতের বিভিন্ন ঝুকিপূর্ণ এলাকায় ট্যুরিষ্ট পুলিশ রাতেও অভিযান চালিয়েছে।
বিশেষ করে আপেল মাহমুদ যোগদানের পর থেকেই পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ সব সময় কাছে ছিল।তার হঠাৎ বদলীর আদেশে ব্যবসায়ীও পর্যটকদের মাঝে হতাশা দেখা দিয়েছে বলে জানিয়েছেন অনেকেই।


