ঢাকাThursday , 6 August 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চার দফা দাবি, চমক টিভির পরিচালনাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম।

Link Copied!

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাহী সদস্য ও গণমাধ্যমকর্মী কায়সার প্লাবনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে তথাকথিত ‘চমক টিভি’ নামে পরিচালিত একটি অনুমোদনহীন ফেসবুক পেজের পরিচালনাকারীদের গ্রেফতারসহ চার দফা দাবি জানিয়েছে গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতি। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক জাভেদ হোসেন এ আল্টিমেটাম ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত, স্ক্রিনশট ও ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে তথাকথিত ‘চমক টিভি’ ফেসবুক পেজের পরিচালনাকারী হিসেবে ময়নুল হুদাকে শনাক্ত করা হয়েছে। তার সঙ্গে আরও চারজন সংঘবদ্ধভাবে এ কার্যক্রমে জড়িত রয়েছেন বলেও দাবি করা হয়।

তিনি অভিযোগ করেন, ওই চক্র সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে। একই সঙ্গে ‘চমক টিভি’ নামে পরিচালিত অনুমোদনহীন ফেসবুক পেজ থেকে কায়সার প্লাবনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করছে।

সংবাদ সম্মেলন থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাইবার ক্রাইম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— (১) কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর কনটেন্ট প্রচারে জড়িত ময়নুল হুদা, পাপ্পুসহ সংঘবদ্ধ চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা, (২) তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, (৩) সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও অনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং (৪) সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ভুয়া পরিচয়ে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, উপদেষ্টা লোটাস খান, সহ-সভাপতি এ.জেড.এম. আরিফ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান রুম্মন, কোষাধ্যক্ষ শান্তনু চক্রবর্তী, নির্বাহী সদস্য রঞ্জন কুমার সাহাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।