ঢাকাSunday , 20 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা সদর হাসপাতালে টেন্ডার জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ

Link Copied!

১৪০

গাইবান্ধা সদর হাসপাতালে টেন্ডার জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ তত্ত্বাবধায়ক শহীদুল্লাহ লিংকন ও হিসাব রক্ষক নুর ইসলাম হিরুর বিরুদ্ধে। গাইবান্ধা জেনারেল সদর হাসপাতালের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক নুর এ ইসলাম হিরুর বিরুদ্ধে ১ কোটি ৩০ লাখ টাকার টেন্ডার জালিয়াতি ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। হাসপাতালের বিভিন্ন চিকিৎসাসামগ্রী কেনাকাটা এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ সচেতন মহলের।স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ১৫-১৬ বছর ধরে একই কর্মস্থলে থেকে ক্ষমতার দাপট দেখিয়ে হাসপাতালের ঠিকাদারি ও টেন্ডার প্রক্রিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিলেন তিনি। সরকারি হাসপাতালের লিনেন সামগ্রী, কন্টিনজেন্সি বিল ও অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি মেরামতের নামে কর্মকর্তাদের যোগসাজশে বিপুল অংকের টাকা ভাগাভাগি করার তথ্য সামনে এসেছে।অভিযোগ রয়েছে, এই দুর্নীতির টাকায় শহরের মহুরীপাড়ায় বহুতল ভবনসহ বিভিন্ন এলাকায় নামে-বেনামে জমি ও বাড়ি কিনেছেন এই হিসাব রক্ষক। আওয়ামী লীগ সরকারের পতনের পরও রাজনৈতিক খোলস বদলে নিজের অপরাধ ঢাকতে তিনি তৎপর রয়েছেন বলে জানা গেছে। এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।