ঢাকাMonday , 24 August 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে জননী বাসের ধাক্কায় যুবদল নেতা আহত, থানায় অভিযোগের পর তুলে নিয়ে হত্যার হুমকি

Link Copied!

৫৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিলে রাস্তা পারাপারের সময় জননী পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হওয়ার পর থানায় অভিযোগ করেছেন মোহাম্মদ রুবেল পাটোয়ারী নামে এক যুবদল নেতা। অভিযোগ করার পর তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং তুলে নিয়ে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হতে পারে বলে মনে করেন তিনি।

মোহাম্মদ রুবেল পাটোয়ারী চাটখিল পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার বাসিন্দা।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে চাটখিল ডাক বাংলোর সামনে মেইন সড়ক পারাপারের সময় মাইজদী সোনাপুর থেকে রামগঞ্জগামী ঢাকা মেট্রো-ব-১১-৬৮৪৫ নম্বরের জননী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ডান হাতের দুটি আঙুলে হাড়ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে চাটখিল স্কয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

এ ঘটনায় তিনি চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাসটির চালক মো. রাহিব হোসেন, ম্যানেজার মো. সামছুদ্দিন এবং তাদের সহযোগী হিসেবে মো. রাসেলকে বিবাদী করা হয়েছে।

রুবেল পাটোয়ারীর অভিযোগ, থানায় অভিযোগ করার পর গত ২৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে তিনি চাটখিল বাজারের জননী কাউন্টারের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মো. রাসেলের নেতৃত্বে বাসটির চালক ও ম্যানেজারসহ জননী পরিবহনের কয়েকটি গাড়ির ৭-৮ জন চালক-হেলপার তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তিনি তাদের কবল থেকে রক্ষা পান।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় বিবাদীরা তাকে ভবিষ্যতে রাস্তায় পেলে গাড়িচাপা দিয়ে হত্যার হুমকি দেন। এমনকি তাকে গাড়ির নিচে দিয়ে মেরে ফেলে ২৫ হাজার টাকা জরিমানা দেওয়ার কথাও বলা হয়েছে বলে দাবি করেন তিনি।

রুবেল পাটোয়ারী বলেন, “আমি থানায় অভিযোগ করার পরও বিভিন্নভাবে আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমাকে তুলে নিয়ে গাড়ির নিচে দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি আতঙ্কের মধ্যে আছি। অভিযোগ করার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

 

তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।