ঢাকাFriday , 9 January 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Link Copied!

১৬৮

শুক্রবার (৯ জানুয়ারী) বিকেলে নওগাঁর মান্দা উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে ফিতা কেটে বিএনপি’র নতুন অফিসের উদ্বোধন করেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের মান্দা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান সাইদুর রহমান মোল‍্যা, সমবায় দলের কাঁশোপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুজ্জামান চঞ্চল, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও ইউপি সদস‍্য আবুল হোসেন, সাবেক সহ-সভাপতি ইয়াকুব আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা ডাঃ মোজাম্মেল হক, মোশারফ হোসেন, কামরুজ্জামান, ইউপি সদস‍্য আঃ কুদ্দুস সহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও সমবায় দলের অসংখ‍্য নেতৃবৃন্দ।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক। তার আদর্শকে ধারণ করে বিএনপি আগামী দিনে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।