ঢাকাSaturday , 27 December 2025
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ-রাজশাহী মহাসড়কে দ্রুতগামী বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর।

Link Copied!

৯৭

নওগাঁ প্রতিনিধি।। নওগাঁ-রাজশাহী মহাসড়ক আবারও রক্তে রঞ্জিত হলো। মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদের সামনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জাকিরুল ইসলাম (৪৩) নামে এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহত জাকিরুল ইসলাম প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে চৌবাড়িয়া হাট থেকে গরু কিনে ভুটভুটি যোগে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুসুম্বা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছামাত্র হঠাৎ করে গরুবাহী ভুটভুটি থেকে ছিটকে পড়েন জাকিরুল ইসলাম। ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বিআরটিসি বাস তাকে নির্মমভাবে চাপা দিলে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়।
দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করে। পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার এএসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে নওগাঁ-রাজশাহী মহাসড়কে দ্রুতগতির বাস চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে। প্রতিদিনের মতো আজও একটি পরিবার প্রধান উপার্জনকারীকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।