ঢাকাSaturday , 29 August 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে চাটখিলবাসীর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Link Copied!

১৩৩

আমেরিকার প্রবাসজীবনে শেকড়ের টান, পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে চাটখিলবাসীর বার্ষিক বনভোজন।

গত বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী লং আইল্যান্ডের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যঘেরা বেলমন্ট লেক স্টেট পার্কে এ বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রপ্রবাসী চাটখিলবাসীর প্রায় ১৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

দিন বাড়ার সঙ্গে সঙ্গে পুরো পার্কটি যেন একখণ্ড ‘মিনি চাটখিলে’ পরিণত হয়। নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন এলাকার প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আয়োজনস্থল। দীর্ঘদিন পর স্বজন, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে মিলিত হয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রবাসীরা।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয় নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন। শিশু-কিশোর থেকে শুরু করে নবীন-প্রবীণ—সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইভেন্টে অংশ নেন। ঐতিহ্যবাহী বাঙালি খাবার, আড্ডা ও আকর্ষণীয় খেলাধুলায় দিনব্যাপী আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।

বনভোজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত র‍্যাফেল ড্র। এতে বিজয়ীদের জন্য রাখা হয় স্বর্ণের নেকলেস, স্বর্ণের চেইনসহ আকর্ষণীয় ও মূল্যবান নানা পুরস্কার। র‍্যাফেল ড্র ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজনটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক দায়িত্ব পালন করেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কনক চৌধুরী, রুবেল চৌধুরী, রিয়াজ চৌধুরী, শরিফ হোসেন, গোলাম কিবরিয়া মিরন, ফারুক হোসেন, জালাল, হেলাল উদ্দিন ও সফিক রহমানসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনে চাটখিলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও চাটখিলবাসীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।