নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর স্কুল এন্ড কলেজের সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের মাঝে সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে বদলকোট ইউনিয়ন হীরাপুর স্কুল এন্ড কলেজ মার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের হাতে এ সহযোগিতা তুলে দেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য বিএনপির চেয়ারম্যান এর রাজনৈতিক উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আনিছ আহমেদ হানিফ, মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, মাসুদ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন তানভীর, সাবেক সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ব্যারিস্টার খোকন এমপি বলেন গত ১৫আগষ্ট দিবাগত রাতের অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এতে ব্যবসায়ী ও দোকান মালিকদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠায় অনেক কঠিন। সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বিপদের সময়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।


