ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর বাউফলে জেলা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন শহিদুল আলম তালুকদার।

এম জাফরান হারুন।।
ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

১৬

এম জাফরান হারুন:: ‎পটুয়াখালী–২ (বাউফল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

‎সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১.৩০ মিনিটের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সমম পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার (কুট্টি) ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন সহ জেলার নেতৃবৃন্দ ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস, উপজেলা বিএনপির সদস্য সালমা আলম লিলিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এ সময় তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।