ঢাকাWednesday , 27 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রফিক

Link Copied!

১৭৭

মোঃ রিয়াজ উদ্দিন : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসীসহ ভোলা-চরফ্যাশনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সাম্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল আযহা। এই ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “দেশবাসী যেন শান্তি, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেই কামনা করছি। একই সঙ্গে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানাই।”
মো. রফিকুল ইসলাম রফিক দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন। পাশাপাশি তিনি ভোলা-চরফ্যাশনবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
তিনি আরও উল্লেখ করেন, জাতির এই আনন্দঘন মুহূর্তে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্য ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।