ঢাকাSaturday , 31 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিজয়নগরে মুক্তিযোদ্ধা ও সন্তানদের সভা: পত্তন ইউপি নির্বাচনে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট জাকারিয়াকে সমর্থন

Link Copied!

৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডা আয়োজিত সভায় মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা পরিবারের ঐক্য এবং সন্তানদের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া, মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের ঐক্যবদ্ধ রাখা এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় আসন্ন ইউপি নির্বাচনে ৬ নং পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ সাহেবের সন্তান অ্যাডভোকেট মো. জাকারিয়াকে চেয়ারম্যান পদে সমর্থনের বিষয়ে উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা সর্বসম্মতিক্রমে একমত পোষণ করেন। সভায় তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় অ্যাডভোকেট মো. জাকারিয়া বলেন, ‘আমার বাবা দেশের জন্য জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছেন। তাঁর সন্তান হিসেবে আমি গর্বিত। বাবার আদর্শ ও অনুপ্রেরণাকে ধারণ করে আসন্ন পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোটে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখব।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সন্তান ও ভাই হিসেবে সবসময় পাশে থাকতে চাই। পত্তন ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। এ জন্য আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। আপনারা আমার পাশে থাকলে আমিও সবসময় আপনাদের পাশে থাকব। আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’
অ্যাডভোকেট মো. জাকারিয়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩ ও শিশু আদালত-৩-এর সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভায় উপস্থিত ছিলেন রুহুল আমিন বিপ্লব, সাংবাদিক মানিক শহীসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিজয়নগর কমিটির সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. আবু শামীম, যুগ্ম আহ্বায়ক ইকবাল করিম খন্দকার, জসীম উদ্দিন ও শাহীন হাসান, সদস্য সচিব মো. শাহ আলম, সহ-সদস্য সচিব মলাই মিয়াসহ সদস্য আমিনুল ইসলাম, তোফায়েল আহম্মদ, কামাল হোসেন, জামাল মিয়া, মমশাদ চৌধুরী, বুলবুল আহমেদ, মুছা মিয়া, সোলায়মান কবীর, সুজন মিয়া, মহেষ ববি দাস, আমিনুল ইসলাম খোকন, জয়নাল আহম্মেদ, মো. রামীম ও আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় মুক্তিযোদ্ধা পরিবারের ঐক্য সুদৃঢ় করা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং পত্তন ইউনিয়নের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।