ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার আমতলীতে ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আমতলীতে গ্রেফতার ৩ জন।

Link Copied!

১৬

এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও অপরাধ দমনে পরিচালিত ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আ.লীগ ও এর সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীদের গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) দিনভর ও রাতের অভিযানে তাদের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

‘ডেভিল হান্ট ফেজ-২’ গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার ০১ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন ফকির (২৮) গুলিশাখালি ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও চাওড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)  মোঃ তাজ উদ্দীন পান্নু হাওলাদারকে।

পুলিশ জানায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় গত তিন দিনব্যাপী থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানায়, আমতলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।