ঢাকাMonday , 18 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলের পর এবার পটুয়াখালীতে প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬

Link Copied!

২৭১

এম জাফরান হারুন:: পটুয়াখালীতে মায়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ সুপারি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৬ জন পাচারকারীকে আটক করেছেন তারা।

সোমবার (১৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত শনিবার সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন ৪টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২৪ হাজার ৬৩০ কেজি সুপারি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা। এ সময় সুপারি পাচারের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানান, জব্দকৃত সুপারি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ রকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে বাউফল উপজেলার কালাইয়া ধানহাটের খালে গভীর রাতে অবস্থান নেওয়া একটা কার্গো থেকে মায়ানমার থেকে আসা চোরাচালানের পথে আসা বিপুল পরিমাণ সুপারি ও পপি সিড জব্দ করা হয়। কিন্তু এসময় কাউকে আটক করা হয়নি। তবে জব্দকৃত মালমাল গুলো বাউফল থানার ভীতরে রাখা হয়েছে। এতে চোরাচালান কারবারি এখন জব্দকৃত মালামাল ছাড়িয়ে নিতে উচ্চ আদালতে দৌড়ঝাঁপ করছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।