ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বেল্লালের পেশাই মাদক কারবারি, কর্পূরকাঠি কে গড়ে তুলেছেন মাদকের আখড়া

নিজস্ব প্রতিবেদক
মে ১০, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

৭৬

এম জাফরান হারুন:: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠির গ্রামের বাসিন্দা বেল্লাল হাওলাদার যখন একজন চিহ্নিত মাদক কারবারি। তার পেশাই হলো মাদক কারবারি করা। তিনি তার গ্রামের অলিগলিতে এবং নিজের ঘর-বাড়িতে গড়ে তুলেছেন মাদকের আখড়ায়। এর আগেও কয়েকবার মাদক সহ হাতেনাতে ধরা পড়ছেন তিনি। আবার জামিনে বের হয়েই তার পেশা মাদক কারবারিতে নেমে পড়েন। যাকে সবাই চেনেন একজন গাঁজা বেল্লাল নামে।

তারই ধারাবাহিকতায় রবিবার (১০ মে-২৬) দুপুরের দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানার এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে এ.এস.আই আলামিন ও এ.এস.আই ইকবাল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি কালাইয়া কর্পূরকাঠি গ্রামের বাসিন্দা খোকন হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদার কে ২০ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করেন। এসময় বেল্লালের সাথে থাকা আরও একজন মাদক কারবারি কালাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শৌলা গ্রামের বাসিন্দা নেসার হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৫) কে আটক করতে বাউফল থানা পুলিশ সক্ষম হন।

থানা পুলিশ জানান, গ্রেফতারকৃত বেলাল হাওলাদারের বিরুদ্ধে বাউফল থানায় এর আগেও ৫টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে। (১০/০৫/২০২৬)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।