বাগেরহাটের মোংলায় র্যাব-৬ এর অভিযানে ৫০ কেজি গাজা উদ্ধার, ডিলার’সহ আটক ২
বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকা থেকে ৫০ কেজি গাঁজা'সহ মাদকের ডিলার গোপাল সরকার'সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। সোমবার দিবাগত (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৬-এর একটি অভিযানিক দল। এ সময় পরিবহনযোগে গাঁজা নিয়ে মোংলায় প্রবেশের সময় মাদক কারবারি গোপাল সরকারকে গাঁজা'সহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজন মাদককারবারিকে আটক করা হয়। আটক গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। তবে নিউজ লেখা পর্যন্ত আটক অপর মাদক কারবারির নাম জানা সম্ভব হয়নি। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপাল সরকার দীর্ঘদিন ধরে মাদকের...
৮
বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকা থেকে ৫০ কেজি গাঁজা’সহ মাদকের ডিলার গোপাল সরকার’সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬।
সোমবার দিবাগত (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৬-এর একটি অভিযানিক দল।
এ সময় পরিবহনযোগে গাঁজা নিয়ে মোংলায় প্রবেশের সময় মাদক কারবারি গোপাল সরকারকে গাঁজা’সহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজন মাদককারবারিকে আটক করা হয়। আটক গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। তবে নিউজ লেখা পর্যন্ত আটক অপর মাদক কারবারির নাম জানা সম্ভব হয়নি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপাল সরকার দীর্ঘদিন ধরে মাদকের বড় চালান এনে মোংলা’সহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় ছোট ছোট মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন।
এদিকে, মাদক কারবারিদের আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পোস্টে তিনি লিখেছেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ৫০ কেজি গাঁজা আনার সঙ্গে জড়িত বাকি আসামি বা সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।