ঢাকাMonday , 5 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া নিষিদ্ধ যুবলীগের নেতা জাহাঙ্গীর গ্রেফতার।

Link Copied!

৮০

ব্রাহ্মণবাড়িয়ায় জাহাঙ্গীর (৪০) নামে যুবলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর সদর উপজেলার সাদেকপুর এলাকার মৃত হাজী বজলুর রহমানের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও সাদেকপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় জাহাঙ্গীরের সম্পৃক্ততা রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, নাশকতার একটি মামলায় সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।