ঢাকাWednesday , 10 June 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপারের পরিচয়ে পাসওয়ার্ড রিসেটের চেষ্টা, ডিবির জালে তরুণ হ্যাকার

Link Copied!

১৮০

মস্তু মিয়া,জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাইবার সেলের অভিযানে সরকারি ও বেসরকারি বিভিন্ন ওয়েব পোর্টালে অনুপ্রবেশ এবং সাইবার প্রতারণার চেষ্টার অভিযোগে মো. সিয়াম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুন) নবীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একাধিক সিমকার্ডসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানায় পুলিশ।

প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তার সিয়াম দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ই-মেইল অ্যাকাউন্ট ও অনলাইন পোর্টালের পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করে আসছিল। সম্প্রতি তিনি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের পরিচয় ব্যবহার করে পুলিশ হেডকোয়ার্টার্সের আইসিটি শাখায় একটি সরকারি ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেটের আবেদন করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

এরপর জেলা গোয়েন্দা শাখার সাইবার সেল প্রযুক্তিগত অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, জব্দ করা ডিভাইসের প্রাথমিক বিশ্লেষণে প্রায় ১৪ থেকে ১৫টি সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ওয়েব পোর্টালের ইউজার আইডি ও পাসওয়ার্ডে অনুপ্রবেশের চেষ্টার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি পোর্টালে প্রবেশ করে তথ্য পরিবর্তনের প্রাথমিক প্রমাণও মিলেছে।

এ ছাড়া ভুয়া পরিচয়ে পাসওয়ার্ড রিসেটের আবেদন এবং সাইবার প্রতারণার মাধ্যমে বিভিন্ন সরকারি ভাতা আত্মসাতের তথ্যও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তার সিয়ামের স্থায়ী বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার হাসাননগর গ্রামে। তিনি শাহ আলম ওরফে সুমন মিয়ার ছেলে। বর্তমানে নবীনগর উপজেলার ভিটিবিশারা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ডিজিটাল আলামত বিশ্লেষণ করে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সরকারি ও বেসরকারি অনলাইন সেবা ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক সাইবার কার্যক্রম নজরে এলে দ্রুত নিকটস্থ থানা বা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।