ঢাকাWednesday , 6 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, এসপি বরাবর অভিযোগ দায়ের

Link Copied!

১৭২

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে সংবাদ প্রকাশের জেরে ইউনিয়ন ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত ৬ মে বুধবার ওই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

সাংবাদিক রুবেল আশরাফুল হলেন দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ভোলার স্টাফ রিপোর্টার। তিনি এওয়াজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা এম এ জলিল ও শরিফের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

সাংবাদিক জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, গত ৩ মে রোববার বিকেল চারটার দিকে সাংবাদিক রুবেল আশরাফুল দক্ষিণ আইচা যাচ্ছিলেন। পথিমধ্যে শশীভূষণ ব্রিজ সংলগ্ন রাস্তার উপর পৌঁছলে মৃত কাদির মাঝির ছেলে জলিল ও শরিফসহ অজ্ঞাত ৩-৪ জন তার গতিরোধ করে। এ সময় তারা রুবেল আশরাফুলকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে এবং সংবাদ প্রকাশ কেন করা হয়েছে- এ বিষয়ে জবাবদিহি করার জন্য বলেন। এবং তাদের সঙ্গে বসে বিষয়টি সুরাহা করার জন্য হুমকি দেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রুবেল আশরাফুল একজন সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে থাকেন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৩ জুন জলিল ও শরিফের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী এওয়াজপুরের আতিকুর রহমান শিবলু ও আশরাফুল আলম নোবেলের উপর চাঁদার দাবিতে হামলা করেন। এ ঘটনায় জলিল শরীফসহ কয়েকজনের বিরুদ্ধে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে অভিযুক্ত পক্ষ ক্ষুব্ধ উঠে।

অভিযোগ রয়েছে, এরপর থেকেই ওই চক্রটি সামাজিক মাধ্যমে ওই সাংবাদিককে নিয়ে অপপ্রচার চালায় এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এমনকি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

স্থানীয়দের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে সংবাদ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।