ভোলার মনপুরায় মেঘনা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবাসহ মো. তামজিদ (২০) নামে তজুমদ্দিন উপজেলার ছাত্রলীগ নেতাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা জোন। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) লতারচর দক্ষিণ মাথা মেঘনা নদীসংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটক তামজিদ ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেয়ামোল্লা দর্জি বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মিজানুর রহমান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার করা ২৫২ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
আটক তামজিদ ও জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


