এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে এক যৌথ সভা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে উপজেলা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বার পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার (০৭ জুন ২০২৬) বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলা শাখার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি জাফর আহমাদ এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।
সভায় প্রধান অতিথি মাওলানা গোলাম মোর্শেদ জাতীয় নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করেন। তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
পরবর্তীতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদকে মনোনয়ন প্রদান করা হয়।
এছাড়া ০৪নং চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদকে এবং ০৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাওলানা মুফতি জোনায়েদ আল মাদানীকে মনোনীত করা হয়।
একইসঙ্গে ০৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের ০৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জুয়েল স্যারকে ঘোষণা করা হয়।
প্রধান অতিথি নবঘোষিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য সততা, ন্যায়পরায়ণতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি প্রার্থীদের এখন থেকেই সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা শামসুদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি রাসেল আহমাদ, সাধারণ সম্পাদক এইচ. এম. হাছনাইন, সহ-সভাপতি মুহাম্মদ রিয়াজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে দলীয় নেতৃবৃন্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মনোনীত প্রার্থীদের বিজয়ের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি জাফর আহমাদ ঘোষিত প্রাথীদের তজুমদ্দিন অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পরিচয় করিয়ে দেন।


