আবুল বাশার ,ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আঃ কাদের (৩৬) পিতা- মৃত মোসলেম মাতা- রেনু বেগম -ও সহযোগী মোঃ সবুজ (৩৬) পিতা মৃ আঃ রব মাতা মৃত জয়নব বেগম। তাদের নিকট হইতে ১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ৪২০ টাকা উদ্ধার করা হয়। ১৯শে এপ্রিল দুপুর আনুমানিক সারে ১২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে উপ পরিদর্শক ছলিমুর, জাফর ও জসীমউদ্দীন হাওলাদার সহ সঙ্গীয় ফোর্স পক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে আটক করা হয়। এছাড়াও স্থানীয়রা জানান -মোঃ আঃ কাদের দীর্ঘ দিন যাবৎ মাদক সেবন ও বিক্রি...
১১৭
আবুল বাশার ,ভোলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আঃ কাদের (৩৬) পিতা- মৃত মোসলেম মাতা- রেনু বেগম -ও সহযোগী মোঃ সবুজ (৩৬) পিতা মৃ আঃ রব মাতা মৃত জয়নব বেগম। তাদের নিকট হইতে ১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের ৪২০ টাকা উদ্ধার করা হয়।
১৯শে এপ্রিল দুপুর আনুমানিক সারে ১২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে উপ পরিদর্শক ছলিমুর, জাফর ও জসীমউদ্দীন হাওলাদার সহ সঙ্গীয় ফোর্স পক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে আটক করা হয়।
এছাড়াও স্থানীয়রা জানান -মোঃ আঃ কাদের দীর্ঘ দিন যাবৎ মাদক সেবন ও বিক্রি করে আসছে। এখানে প্রতিদিন নানা বয়সের মানুষ আসে মাদক সেবন ও ক্রয়ের জন্য। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
এব্যাপারে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মামলা রজু করা হয়েছে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নিয়ে কোন প্রকার সমঝোতা নয়। মাদক সেবনকারীরা যুব সমাজ ও জাতির শত্রু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।