ঢাকাMonday , 21 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মরিয়মকে বাধ্য করা হয়েছিল ক্ষমতার অপব্যবহার করে

Link Copied!

১৫৮

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের মামলায় জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে দাবি করেছেন, ‌‌‌গাজী নজরুল বিভিন্ন কলাকৌশলে ক্ষমতার অপব্যবহার করে বিয়ে করতে মরিয়মকে বাধ্য করা হয়েছিল।’

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।

এর আগে সোমবার দুপুর ২টা ২২ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে করে শেরেবাংলা নগর থানা পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আদালতে নিয়ে আসে। পরে তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

আদালতে শুনানিতে পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকসুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, চিরকুটে শারীরিক নির্যাতনের কথাও উল্লেখ রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে যে খেলা খেলেছেন খেলার পরিণতি আজকে গাজি নজরুল দেখতে পেয়েছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করা উচিত।

তিনি বলেন, আসলে রহস্য উন্মোচন করা জরুরি। এ জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, মরিয়মকে কোথায় এবং কীভাবে ব্যবহার করা হয়েছে, তা জাতি জানে। তিনি আশা প্রকাশ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মরিয়মের মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

এছাড়া মামলাটি পরিচালনা করার উদ্দেশ্যে চিরকুটগুলো কেউ সরবরাহ করেছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।