ঢাকাTuesday , 16 December 2025
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় বিজয় দিবসে শহীদ স্মরণে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ড. ইকরামুল বারী টিপু।

Link Copied!

৩২০

মোঃ জালাল হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর মান্দায় মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১-এর বীর শহীদদের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে মান্দা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে আয়োজন করা হয় এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। মান্দার মাটি ও মানুষের নেতা, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগ নির্ণয়, স্বাস্থ্য পরামর্শ প্রদানসহ প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিক আচরণ ও যত্ন উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল শোষণমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। সেই চেতনাকে ধারণ করেই ডা. ইকরামুল বারী টিপু বিজয় দিবসের মতো গৌরবময় দিনে সাধারণ মানুষের মৌলিক অধিকার—চিকিৎসাসেবাকে সহজলভ্য করতে এ উদ্যোগ গ্রহণ করেছেন। মানবসেবার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এই প্রয়াস একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

স্থানীয় জনগণ এ মহতী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে ডা. ইকরামুল বারী টিপুর সক্রিয় ভূমিকা মান্দাবাসীর আস্থা ও ভালোবাসাকে আরও দৃঢ় করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে মান্দায় স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

সার্বিকভাবে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা ও মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এ ধরনের মানবিক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।