ঢাকাFriday , 6 February 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

Link Copied!

১১২

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের ধানের শীষ প্রতিকের পক্ষে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারী শুকবার বিকেলে লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ডের হাজী চান মিয়া হাওলাদার বাড়িতে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট প্রদানের জন্য নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, সাবেক কমিশনার আমজাদ হোসেন আলম, পৌরসভা যুবদলের সভাপতি জাকির ইমরান, জাসাস সভাপতি আজাদ হাওলাদার, যুবদল নেতা মিজান হাওলাদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির মিয়ার সভাপতিত্বে এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েত মুন্সি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার, বাবুল হাওলাদারসহ ৮নং ওয়ার্ডের মহিলা ভোটার ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।