ঢাকাTuesday , 29 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০৩

কামাল খান
September 29, 2026 11:14 am
Link Copied!

১৪০

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ২৭/৯/২০২৬ খ্রি: তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০২নং বিরশ্রী ইউনিয়নের অর্ন্তগত জামডহর সাকিনস্থ রাহাত আহমদ চৌধুরী সুপার মার্কেটের সামনে জকিগঞ্জ-টু-বিয়ানীবাজারগামী পাকা রাস্তায় চেকপোষ্ট পরিচালনা কালে যাত্রীবাহী একটি সিএনজি চেক করে ২০০০ পিস ইয়াবাসহ আব্দুস শুক্কুর আলী (৫০), পিতার নাম: মৃত মোবাশ্বির আলী,মাতার নাম: মৃত লতিফা বেগম, গ্রাম-আমবাড়ী, উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেটকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুনরায় একই স্থানে সকাল অনুমান ০৯.৫০ ঘটিকার সময় অপর একটি যাত্রীবাহী সিএনজি চেক করে ১০০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন দিলু (৩৩), পিতার নাম: মস্তাব আলী,,মাতার নাম: মৃত সালেমা খাতুন, গ্রাম- দাসউরা, ৮নং তিলপাড়া ইউনিয়ন, উপজেলা/থানা- বিয়ানীবাজার, জেলা -সিলেটকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, জকিগঞ্জ থানাধীন ০২নং বিরশ্রী ইউনিয়নের অর্ন্তগত মাছুম বাজারে আশুক আহমদ নামে একজন ব্যক্তির নিকট হতে ক্রয় করেছে এবং মাদকদ্রব্য বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছে। ধৃত আসামী দেলোয়ার হোসেন দিলু এর প্রাপ্ত তথ্য মতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাছুম বাজার এলাকা হতে আশুক আহমদ (৬৫) পিতা-মৃত আয়াজ আলী, মাতা-মৃত লিলই বিবি, সাং-দক্ষিন বিপক, থানা-জকিগঞ্জ, জেলা- সিলেটকে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের ১৩,০০০/- (তেরো হাজার) টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা মোতাবেক পৃথক পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।