ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভুয়া পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠে যুব মহিলা লীগের লাকী আহমেদের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

১৪

সিলেট প্রতিনিধি:
সিলেট নগরীতে বিএনপির নেত্রী ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে একটি ফিজিওথেরাপি সেন্টার থেকে ২ লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে নাম এসেছে সিলেট মহানগর যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদের।

ভুক্তভোগী স্বপ্না বেগম, স্টেডিয়াম মার্কেটস্থ “স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টার”-এর পরিচালক। তিনি অভিযোগ করেন, গত ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩৪ মিনিটে ০১৬১৫৪৯৫১৫৫ নম্বর থেকে তাকে ফোন করে নিজেকে সিলেট মহানগর বিএনপির মহিলা সাংগঠনিক নেতা ও একটি জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

স্বপ্না বেগম জানান, “শুধু ওইদিনই নয়, গত কয়েক মাস ধরে লাকী আহমেদ ও বাপ্পী নামের এক ব্যক্তি আমার প্রতিষ্ঠানে বারবার এসে চাঁদা দাবি করছে। টাকা না দিলে নানা ধরনের হয়রানি, এমনকি অপহরণ ও হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, লাকী আহমেদ একসময় সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপির নেত্রী পরিচয় ব্যবহার করে নগরী ও আশপাশের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে সাংবাদিক পরিচয় ব্যবহার করেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে সমঝোতার নামে অর্থ আদায় করে বলে দাবি ভুক্তভোগীদের। জানা গেছে, ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দেওয়া হয় এবং ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়।

ব্যবসায়ী মহলের অভিযোগ, লাকী আহমেদ ও তার সহযোগীদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে। পরে সেই সংবাদ বন্ধ রাখার আশ্বাস দিয়ে নির্দিষ্ট অঙ্কের চাঁদা দাবি করা হয়। দাবিকৃত অর্থ না দিলে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সহ স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, এ ধরনের চক্র দ্রুত আইনের আওতায় না আনলে সাধারণ ব্যবসায়ী ও নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান চলছে। বিস্তারিত তথ্য পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।