ঢাকাFriday , 15 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে শক্তিশালী পররাষ্ট্র নীতি গ্রহণ করতে হবে–ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

Link Copied!

৭৪

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী বলেছেন,ভারতের পদলেহনকারী আওয়ামীলীগের পতনের পর নির্বাচিত নতুন সরকারের আমলে সীমান্তে বাংলাদেশীদের পাখির মতো মানুষ হত্যা আমাদের বিস্মিত করেছে। সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে, যেন প্রতিবেশী দেশ ও তার সীমান্ত রক্ষী বাহিনী চোখ রাঙিয়ে তাকানোর সাহস না পায়। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে একে অপরের সম্পর্ক হতে হবে বন্ধুত্বপূর্ণ, বড়ভাই ছোটভাই সুলভ নয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলার টিএ রোডস্থ আইএবি মিলনায়তনে সদস্য ও কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হানিফ নোমান, প্রকাশনা সম্পাদক মুফতি কবির হোসাইন, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফয়েজ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ সাব্বির মুন্সী, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক মোঃ ছায়েদ মিয়া, উপ সম্পাদকদ্বয় হাফেজ মাওলানা হুমায়ূন কবির ও মোঃ ইরন মোল্লা প্রমুখ।

সভাপতির বক্তব্য শাহ্ মোহাম্মদুল্লাহ বলেন,এক সপ্তাহের ভেতরে সীমান্তে ২টি ঘটনায় বিএসএফ কর্তৃক ৩টি হত্যাকান্ড প্রমাণ করে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কতটা দুর্বল। গত শুক্রবার কসবায় ২ জন নিহতের পর যথাযথ পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করলে বৃহস্পতিবারে লালমনিরহাটে খুনের ঘটনা ঘটতো না। তিনি সীমান্তে চোরাচালান বন্ধসহ হত্যাকান্ড বন্ধে বিশ্ববিবেককে জাগ্রত হওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।