ঢাকাSaturday , 13 December 2025
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভোলার বোরহানউদ্দিন থানায় সুধী সমাবেশে -পুলিশ সুপার শহিদুল্লাহ।

Link Copied!

১৯০

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি। বোরহানউদ্দিন থানার উদ্যাগে (১৩ডিসেম্বর ২০২৫) শনিবার থানায় সুধী সমাবেশ অনুষ্ঠিত।

বোরহানউদ্দিন থানার এসআই অসীম কুমারের সঞ্চালনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওসার। এসময় তিনি বলেন ছাত্রদের আত্মহুতির মধ্য দিয়ে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্ট করতে সকল রাজনৈতিক গুলো আমাদের কে সহযোগিতা করলে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবো। তিনি আরোও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার
সত্যজিৎ ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রতিনিধিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান,যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক কাজী শহিদুল আলম নাসিম, বিএনপি নেতা আল এমরান খোকন পাটোয়ারী, পৌর বিএনপির সহ-সভাপতি বশির আহমেদ, আঃ রব হাওলাদার, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতব্বর। জামায়েত প্রতিনিধি দের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাও: মাকসুদুর রহমান ,সেক্রেটারি মাওঃ আবুল কালাম, ইসলামী আন্দোলন বোরহানউদ্দিন উপজেলা সভাপতি মোঃ ইসমাঈল গাজী, মাহমুদুল হাসান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট বোরহান উদ্দিন উপজেলার সভাপতি বাবু তপন কান্তি দে। এছাড়া আরোও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি সহ গন্যমাধ্যম কর্মী ও বাজার ব্যবসায়ীগন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।