ঢাকাWednesday , 29 April 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আদালতের রায়ে ক্ষমতা ফিরে পেলেন পটুয়াখালী জেলার ৮ জন চেয়ারম্যান!

Link Copied!

১২০

এম জাফরান হারুন:: পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কামাল বিশ্বাস ও দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর এবং চরবোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজির আহমেদ সরদার সহ জেলার মোট ৮ জন ইউপি চেয়ারম্যান আদালতের নির্দেশে তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ই আগষ্ট- ২০২৪ ইং আওয়ামী লীগ সরকার পতনের পরপরই পলাতক থাকা চেয়ারম্যানরা এবং পূর্বে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে এসব চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল এবং সাধারণ সেবা কার্যক্রমে ধীরগতি দেখা দেয়।

এ পরিস্থিতিতে চেয়ারম্যানরা আদালতের শরণাপন্ন হলে শুনানি শেষে আদালত তাদের পক্ষে রায় দেন। আদালতের নির্দেশনার পর পুনরায় দায়িত্ব পালনে কোনো বাধা না থাকায় সংশ্লিষ্ট চেয়ারম্যানরা তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন।

চেয়ারম্যানরা জানিয়েছেন, আদালতের এ রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন এবং এখন থেকে জনগণের সেবা আরও জোরদারভাবে পরিচালনা করবেন। স্থানীয় বাসিন্দারাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।