ঢাকাTuesday , 21 April 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

উত্তরণ নাট্যগোষ্ঠীর নতুন কমিটির সভাপতি বাবর ও সম্পাদক আনিছ নির্বাচিত

Link Copied!

৩৫৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।। নোয়াখালীর চাটখিলে প্রাচীন নাট্য সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নতুন কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি হিসেবে মিজানুর রহমান বাবর এবং সাধারণ সম্পাদক হিসেবে আনিছ আহমেদ হানিফ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চাটখিল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল লতিফ বিএসসি। সংগঠনের চলমান কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক ডা. সোলায়মান বাহার খোকন।
সভায় সর্বসম্মতিক্রমে ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি মুজিবুর রহমান নান্টু, সহ-সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ ও হারুনুর রশিদ হারেছ, সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন সৈকত, অর্থ সম্পাদক আকবর হোসেন মিঠু, নাট্য সম্পাদক মো. আব্দুল্লাহ, সহ-নাট্য সম্পাদক কৃষ্ণ ধন দেবনাথ, দপ্তর সম্পাদক হেফজুর রহমান সবুজ, প্রচার সম্পাদক মোহাম্মদ শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ মাসুদ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক নজির আহমেদ কিরণসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, উত্তরণ নাট্যগোষ্ঠীটি প্রতিষ্ঠা করেন আনোয়ার হোসেন মন্টু। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে আরও গতিশীল হবে এবং জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে চাটখিলবাসীকে মানসম্মত নাটক উপহার দিতে সক্ষম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।