ঢাকাSunday , 10 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনায় সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলা, নারী-শিশুসহ আহত ৪

Link Copied!

১৭৫

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পতিশ গ্রামে গ্যাস লাইট চাওয়াকে কেন্দ্র করে একটি বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

হামলায় নারী-শিশুসহ চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৭ মে) ঘটে যাওয়া এ ঘটনায় ভুক্তভোগী বিবি কাউসার বাদী হয়ে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় মোহাম্মদ কিরণ, মো. রিশাত, একরাম হোসেন, শামীমসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিবি কাউসারের বাড়িতে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে বাদীর স্বামী মোঃ নূর হোসেন শিপন ও দেবর সাহেদকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে।

একপর্যায়ে হামলাকারীরা বিবি কাউসারের শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং তার গলা থেকে প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া ঘরে থাকা দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলেও দাবি করা হয়েছে।

ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি দিদার হোসেন বলেন, “অন্যায়কারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু বিচার করা হবে।”
তবে অভিযুক্ত মোঃ কিরণ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন অভিযোগ পেয়েছি বলে নিশ্চিত করেন। তিনি আরো বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।