ভোলা প্রতিনিধিঃ
কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভূমি কর্মকর্তা রাবেয়া খাতুন।
ভূমি অফিসের কিছু স্বার্থ লোভী, দালাল ও কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে ভূমি কর্মকর্তা রাবেয়া খাতুনের বিরুদ্ধে কাল্পনিক নামজারি মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে গত ১৩ মে ২০২৬ ইং তারিখে কিছু অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমে “সরকারি খরচ গ্রহণ” সংক্রান্ত এমন সংবাদ প্রচার করে। যা তথ্য প্রমাণ ছাড়াই একজন সৎ ও আদর্শ ভূমি কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করা।
সরেজমিনে জানা যায়, পশ্চিম চর উমেদ ইউনিয়নের ভূমি অফিসের কিছু দালাল সুবিধা নিতে না পেরে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ভূমি কর্মকর্তা রাবেয়া খাতুনের বিরুদ্ধে এসব সংবাদ প্রচার করিয়ে তাকে সামাজিকভাবে মর্যাদা হানি করে।
ভূমি কর্মকর্তা রাবেয়া খাতুন বলেন, প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। প্রকৃতপক্ষে, নামজারি সংক্রান্ত সরকারি নির্ধারিত ফি ও বিধি মোতাবেক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কোনো প্রকার অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় কিংবা অবৈধ লেনদেনের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানায়।


