ঢাকাThursday , 18 December 2025
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিএনপি ও বিডিপির মনোনয়নপত্র সংগ্রহ।

Link Copied!

২৮৬

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলা-৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি এবং বিডিপি প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রমের) পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির নেতারা।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, ভোলা-৩ আসনের জনগণ সব সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ছয়বারের এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমরা দৃঢ়ভাবে আশাবাদী এবারও জনগণ তাদের ভোটের মাধ্যমে ভোলা-৩ আসন থেকে মেজর হাফিজকে জয়ী করে উন্নয়নের সুযোগ করে দেবেন।
এরআগে, একইদিন ভোলা-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী নিজামুল হক নাইম। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলার সহকারী সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক মাওলানা আকতার উল্লাহ, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, উপজেলা আমির মাওলানা আব্দুল হক, উপজেলা বিডিপি’র সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এবং ভোলা-৩ আসনের প্রচার ও মিডিয়া সভাপতি মো. আবুল হাসানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে নিজামুল হক নাইম বলেন, ভোলা-৩ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। এছাড়া তিনি শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।