ঢাকাSunday , 21 December 2025
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় কালিগ্রামে মহিলাদের সঙ্গে উঠান বৈঠক ও গণসংযোগ, জনবিচ্ছিন্ন রাজনীতির বিরুদ্ধে মাঠে ডা. ইকরামুল বারী টিপু।

Link Copied!

২৩৩

মোঃ জালাল হোসেন,মান্দা (নওগাঁ)। ক্ষমতার রাজনীতি আর জনবিচ্ছিন্ন নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়ে মান্দার ঘরে ঘরে ছুটে চলেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, মাটি ও মানুষের পরীক্ষিত নেতা ডা. ইকরামুল বারী টিপু। প্রতিদিন, প্রতি ঘণ্টা মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নিতে মাঠে থাকার যে দৃঢ় সংকল্প—তা না দেখলে বোঝা যায় না একজন রাজনৈতিক কর্মী কতটা ত্যাগ স্বীকার করতে পারেন।
আজ নুরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রাম এলাকার উত্তরপাড়া, মধ্যপাড়া ও পশ্চিমপাড়ায় মহিলাদের সঙ্গে ধারাবাহিক উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন—মান্দার মানুষ আর প্রতিশ্রুতির রাজনীতি চায় না, চায় জবাবদিহিমূলক ও জনগণের পক্ষে দাঁড়ানো নেতৃত্ব।
উঠান বৈঠকে নারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা সংকট, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক নিরাপত্তা বঞ্চনার কথা তুলে ধরেন। এসব অভিযোগকে শাসকগোষ্ঠীর ব্যর্থতার সরাসরি ফল উল্লেখ করে ডা. ইকরামুল বারী টিপু বলেন,
“মান্দার মানুষ আজ অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, ক্ষমতাসীনদের দমন-পীড়ন, ভয়ভীতি ও প্রশাসনিক চাপের রাজনীতি মান্দার মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ এখন ঐক্যবদ্ধ—নিজেদের ভোটাধিকার ও ন্যায্য অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে।
গণসংযোগকালে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—মান্দার রাজনীতিতে পরিবর্তনের ঢেউ উঠেছে। এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে যারা এসি কক্ষের রাজনীতি করেছে, তারা মানুষের কাছে নেই; আর যিনি রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের দরজায় দরজায় যাচ্ছেন, মানুষ তার পাশেই আছে।
স্থানীয়দের মতে, ডা. ইকরামুল বারী টিপুর এই লাগাতার গণসংযোগ মান্দায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে এবং জনবিচ্ছিন্ন রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।