জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বাগেরহাটে তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় বাগেরহাট সদর উপজেলা তাঁতীদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা। বাগেরহাট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শেখ লিটন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মনি নকীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসান জেলা তাঁতীদলের সাবেক সভাপতি ফারুক শেখ, যুগ্ম-আহ্বায়ক...
৭৮
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় বাগেরহাট সদর উপজেলা তাঁতীদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা।
বাগেরহাট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শেখ লিটন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মনি নকীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসান জেলা তাঁতীদলের সাবেক সভাপতি ফারুক শেখ, যুগ্ম-আহ্বায়ক এনামুল ইসলাম, প্রমুখ।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।