ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিন চাঁচড়া ইউনিয়নে মাওলানা শোয়াইব আহমেদ’র উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসাসেবা, ছানি অপারেশন ও চশমা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

৩১

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি:

মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। আর সেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আবারও আলোচনায় ও প্রশংসায় ভাসছেন তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, গণমানুষের প্রিয় মুখ ও মানবসেবায় নিবেদিতপ্রাণ মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।

রবিবার (১৪ জুন ২০২৬) চাঁচড়া আনন্দ বাজার সংলগ্ন তাঁর পরিচালিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী মানবিক আয়োজন। তাঁর উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে মোট ৩৮৪ জন অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়াও ৯৭ জন দরিদ্র রোগীর জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনীয় রোগীদের মাঝে ফ্রি চশমা বিতরণ করা হয়।

এই মানবিক উদ্যোগে উপকৃত হয়ে অনেক বৃদ্ধ মা-বাবা, যারা বছরের পর বছর ঝাপসা চোখে পৃথিবীকে দেখেছেন, ফিরে পেয়েছেন নতুন আলোর আশা। অর্থাভাবে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত বহু শ্রমজীবী মানুষও পেয়েছেন কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা। কারও চোখে ছিল আনন্দাশ্রু, কারও কণ্ঠে উচ্চারিত হয়েছে হৃদয়ের গভীর থেকে আসা দোয়া—”আল্লাহ এই মানবিক মানুষটিকে উত্তম প্রতিদান দান করুন।”

স্থানীয়দের মতে, ক্ষমতা নয়; মানুষের ভালোবাসা অর্জনই একজন প্রকৃত জনপ্রতিনিধির সবচেয়ে বড় পরিচয়। আর সেই পরিচয়ের বাস্তব প্রতিফলন ঘটিয়ে চলেছেন মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে, সেবা ও মানবতার হাত বাড়িয়ে দিয়ে তিনি প্রমাণ করে চলেছেন যে, নেতৃত্ব শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নয়; নেতৃত্ব মানে মানুষের কষ্ট লাঘবে নীরবে কাজ করে যাওয়া।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক বড় আশীর্বাদ। আল্লাহ তাআলা মাওলানা শোয়াইব আহমেদ ফরিদের এই মানবকল্যাণমূলক প্রচেষ্টা কবুল করুন এবং তাঁকে সুস্থতা, নিরাপত্তা ও আরও বেশি করে মানুষের সেবা করার তাওফিক দান করুন।”

চাঁচড়া ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের প্রতিটি অসহায় মানুষ খুঁজে পাবে আশ্রয় ও আস্থার ঠিকানা। কারণ মানুষের দোয়া ও ভালোবাসায় বেঁচে থাকে মহৎ কাজের গল্প। আর সেই গল্পের পাতায় আজ উজ্জ্বল হয়ে লেখা থাকলো মানবতার এক অনন্য দৃষ্টান্তের নাম—মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।