ঢাকাWednesday , 1 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার

Link Copied!

১৯১

এম জাফরান হারুন:: পটুয়াখালীর বাউফল থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি কুখ্যাত ডাকাত মো. বাচ্চু সরদার (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮। সোমবার (৩০ জুন) রাতে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানার কালিজিরা বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত বাচ্চু সরদার বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা। তিনি মো. আলম সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং সিপিএসসি, বরিশালের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ আগস্ট গভীর রাতে ৬-৭ সদস্যের একটি ডাকাত দল বাউফল উপজেলার একটি বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মো. আজাহার জোমাদ্দার বাদী হয়ে বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই র‍্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত বাচ্চু সরদার দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্তকে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।