ঢাকাSunday , 5 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে মধ্যরাতে নারীর ঘরে ঢুকে যুবলীগ নেতার ধর্ষণ চেষ্টা

Link Copied!

২০০

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

ফাঁকা পেয়ে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা চালিয়েছেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আল আমিন ওরফে কাইল্ল্যা আলামিন। এ ঘটনায় আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছে লিখিত অভিযোগ করেছেন ও নারী। ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটেছে গত ১২ জুন রাতে চরফ্যাশনের আব্দুল্লাহপুরের ৯ নং ওয়ার্ডে খাসের হাট সংলগ্ন মোল্লা বাড়িতে।

ভুক্তভোগী নারীর অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল্লাপুর ইউনিয়নের খাসেরহাট সংলগ্ন মোল্লা বাড়ির মহিউদ্দিন দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী। ওই প্রবাসীর স্ত্রীকে দু’বছর ধরে ঘরের বাহিরে দেখলেই বিভিন্ন সময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আল আমিন ওরফে কাইল্ল্যা আল আমিন কুপ্রস্তাব দিয়ে আসছেন। স্বামী বিদেশ অবস্থান করায় তিনি শাশুড়িসহ ঘরে থাকেন। কাইল্ল্যা আল আমিন একই বাড়ির এবং সম্পর্কে তার আত্মীয়। প্রায়শই মধ্যরাতে আল আমিন ওই নারীর নির্মাণাধীন ঘরের জানালার পাশে দাঁড়িয়ে কুপ্রস্তাব দেন ও দরজা খুলতে বলেন। লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে না জানালে আল আমিন আরো বেপরোয়া হয়ে ওঠে। পথে-ঘাটে দেখা হলে ওই নারীকে উত্যক্ত করেন। আল আমিনের লোলুপ দৃষ্টির কারনে এক পর্যায়ে ওই নারী তার বাবার বাড়িতে গিয়ে অবস্থান নেন।

এদিকে, শাশুড়ির অসুস্থতার খবর শুনে শ্বশুর বাড়িতে আসেন ওই নারী। চিকিৎসার জন্য তার শাশুড়ি গত ১২ জুলাই ঢাকায় যান। এই সুযোগে একা পেয়ে ওই দিন রাত ১২ টার পর আল আমিন ওরফে কাইল্ল্যা আল আমিন ওই ঘরে তার স্বামীর মোবাইল ফোন নাম্বার নেওয়ার অযুহাতে জোরপূর্বক ঢুকে পড়ে। এসময় আল আমিন ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ চেষ্টা চালায়। তিনি চিৎকার করলে আল আমিন দৌঁড়ে পালিয়ে যায়। পরদিন জানাজানি হলে এ ঘটনায় ওই নারী গত ২৮ জুলাই লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিলে আল আমিন ওই লোকজন নিয়ে ঘটনা জানাজানি না করতে হুমকি দেন। ভিকটিম বর্তমানে আল আমিনের লোকজনের নজরদারিতে রয়েছেন। বাড়ি থেকে বের হতে পারছেন না। অন্যদিকে, টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে আল আমিনের পক্ষ নিয়ে শহিদুল্লাহ মোল্লাসহ এলাকার কয়েকজন লোক কাজ করছেন।

এ ঘটনায় আজ ৫ জুলাই রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছে লিখিত অভিযোগ করেছেন ও নারী। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য চরফ্যাশন থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত আল আমিনের মোবাইল ফোনে কল দিলেও রিসিভ করেননি।

ভিক্টিমের আত্মীয় মাওলানা নুর মোহাম্মদ মোল্লা জানান, আল আমি দীর্ঘদিন ধরে বাড়ির বিভিন্ন নারীদের উত্যক্ত করছেন। প্রতিবাদ করতে গেলে হামলা-মামলার ভয় দেখান। তাই ওর আতঙ্কে আমাদের দিন কাটাতে হয়।

একই বাড়ির আবুল কালাম মোল্লা জানান, আল আমিন খুবই বেপরোয়া। ধর্ষণ চেষ্টার ঘটনাটি সত্য। ভুক্তভুগি পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।