যশোরের শার্শায় জুয়ার আসর থেকে দুই জুয়াড়ি গ্রেপ্তার
মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:- যশোরের শার্শা উপজেলার টেংরালী গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুই ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে শার্শা থানা পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকালে ৪ সমায় টেংরালী গ্রামের দক্ষিণপাড়ায় বশিয়ার উদ্দিনের বাড়িতে এ অভিযান চালায়। আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) ও ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। সেখানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল...
৪৯
মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:-
যশোরের শার্শা উপজেলার টেংরালী গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুই ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে শার্শা থানা পুলিশ।
শনিবার (১৮ জুলাই) বিকালে ৪ সমায় টেংরালী গ্রামের দক্ষিণপাড়ায় বশিয়ার উদ্দিনের বাড়িতে এ অভিযান চালায়। আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) ও ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। সেখানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি তাসের সেট, নগদ ৪৯ হাজার ৭৩০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তার দুই আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।