ঢাকাFriday , 26 December 2025
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে দুই শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ

Link Copied!

২২১

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা):

ভোলার লালমোহন উপজেলায় মৎস্যসম্পদ ধ্বংসকারী বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন চর থেকে উপজেলা মৎস্য দফতরের অভিযানে দুই শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য অন্তত তিন লাখ টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী মোস্তফা মনোয়ার আলি, সাইফুল ইসলাম সোহাগ, অফিস সহকারী মো. আব্বাস উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।